Print

Broadcasting News Corporation

অন্ধ অনুকরণের মাধ্যমে সৃজনশীল কিছু তৈরি করা সম্ভব নয়

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৫, ২০২৩ , ৬:৪৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৩, ৬:৪৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমাজ, প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয় ঘটিয়েই পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে। অন্ধ অনুকরণের মাধ্যমে সৃজনশীল কিছু তৈরি করা সম্ভব নয়। দেশ ও দশের জন্য কিছু করতে হলে আত্ম-উপলব্ধি থাকতে হবে, নিজের ভিতরে তাড়না থাকতে হবে। প্রতিমন্ত্রী সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) ঢাকায় স্থাপত্যচার্য মাজহারুল ইসলাম এর শততম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) আয়োজিত “মেমোরিয়াল লেকচার” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন। নসরুল হামিদ বলেন, স্থাপত্যচার্য মাজহারুল ইসলাম এর কাজে একদিকে যেমন সৌন্দর্য ও নান্দনিকতা প্রকাশ পেয়েছে ঠিক তেমনি অন্যদিকে স্থানীয় প্রকৃতি ও পরিবেশকে অভিযোজন করে প্রকৃতির আলো বাতাসের সর্বোত্তম ব্যবহার করা হয়েছে। ষাটের দশকে স্থাপত্যচার্য মাজহারুল ইসলাম পরিবেশের কথা বলেছেন। আজ এতদিন পর সারা বিশ্ব পরিবেশ নিয়ে সচেতন হয়েছে। নতুন প্রজন্মের স্থপতিরা মাজহারুল ইসলামের নির্মাণশৈলী উপলব্ধি করে স্বকীয় কাজ করলে নিজেরাই কালোত্তীর্ণ শিল্পকর্ম সৃজনে সক্ষম হবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে মাজহারুল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি স্থপতি অধ্যাপক সামসুল ওয়ারেস, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ ও স্থাপত্যচার্য মাজহারুল ইসলামের শততম জন্মবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী বক্তব্য রাখেন।

Post Views: 567

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত