Print

Broadcasting News Corporation

একটি গ্রুপ নির্বাচনে আসছে না বলে ভয় পাবার কিছু নেই

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২৩ , ৬:৫৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৩, ৬:৫৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, একটি গ্রুপ নির্বাচনে আসছে না। তাই বলে এ নিয়ে ভয় পাবার কিছু নেই। সরকারের সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমি, আপনি কেউ জালের বাইরে নয়। নির্বাচনকে কেন্দ্র করে গুজব ছড়ানো হতে পারে। আবার আওয়ামী লীগের প্রার্থী বা অন্য যে কোন প্রার্থী হোক না কেন, কোন কিছুতেই আমরা কান দিব না। আমরা দিনে এমন কিছু করবেন না, যেন রাতে ঘুম হারাম হয়। আর রাতে এমন কিছু করবেন না, যেন দিনে মুখ লুকাতে হয়। মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোট-গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সহকারী রিটার্নিং কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ ছাইদুল ইসলাম পিপিএম-সেবা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামসহ অন্যরা। প্রশিক্ষণে ১৭৪ জন প্রিজাইডিং কর্মকর্তা অংশ নেয়।

Post Views: 497

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত