Print

Broadcasting News Corporation

এবার হাতিয়ায় ধরা পড়লো ৪মণ শাপলা পাতা মাছ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২৩ , ৮:২৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে ৩টি শাপলা পাতা মাছ। পরে ৭২ হাজার টাকা দিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি মাছ গুলো কিনে নেয়। বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সকাল ৬টার দিকে জেলেরা মাছ গুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনে। তখন মাছ গুলো দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমিয়েছে। সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো.বাবু বলেন, ৭ দিন আগে জাহাজমারার কাটাখালির সামছু মাঝির জালে মাছ গুলো ধরা পড়ে। বুধবার ভোরে ৭২ হাজার টাকায় মাছ গুলো বিক্রি করেন আমাদের দোকানে। হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গভীর সাগরে সামছু মাঝির জালে ৩টি শাপলা পাতা মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। এর পর বুধবার ভোরে তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন। এর মধ্যে একটি শাপলা পাতা মাছ ছিল ৫০ কেজি এবং আরেকটি ছিল ৬০ ওজনের আরেকটি ৬১ কেজি ওজনের ছিল। মোট তিনটি মাছ ১৭০ কেজি ওজনের হয়। ১৬ হাজার টাকা মণে বিক্রি করা হয় মাছ গুলো। উল্লেখ্য এর আগেও এক জেলে লক্ষাধিক টাকার শাপলা পাতা মাছ ধরে বিক্রি করেন এ ঘাটে।

Post Views: 485

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত