Print

Broadcasting News Corporation

ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রেলপথ মন্ত্রীর শোক

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৭, ২০২৪ , ৬:৫১ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ৭, ২০২৪, ৬:৫১ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন। এসাথে তিনি অগ্নিকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের জঘন্যতম কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। শনিবার (০৬ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) এক শোকবার্তায় মন্ত্রী অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়া, তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Post Views: 668

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত