Print

Broadcasting News Corporation

ভোট দিলেন ড. শিরীন শারমিন চৌধুরী

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৭, ২০২৪ , ২:২৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৭, ২০২৪, ২:২৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জ উপজেলার মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নিজ ভোট দিয়েছেন। রবিবার (০৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ৮টায় ভোট শুরুর পর কেন্দ্রে গিয়ে তিনি তার ভোট দেন। উল্লেখ্য, ২৪ রংপুর-৬ আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ২৪ রংপুর-৬ আসন থেকে জয় লাভ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে জয় পান মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদপ্রাপ্ত প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী। এবারও তিনি নৌকার প্রার্থী হয়ে ভোটের মাঠে দিনরাত ছুটেছেন। গণসংযোগ আর পথ-সভায় পৌঁছে দিয়েছেন সরকারের চলমান উন্নয়নের বার্তা।

Post Views: 421

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত