Print

Broadcasting News Corporation

মানুষ শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৭, ২০২৪ , ৪:১৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৮, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সংগৃহীত চিত্র।

সিলেট, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। রবিবার (০৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি। ভোট প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে মেয়র বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন। শেষ সময় পর্যন্ত ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক থাকবে বলে তিনি প্রত্যাশা করেন। এবার সিলেট জেলায় ছয়টি সংসদীয় আসনে ৩৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচনে ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

Post Views: 537

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত