Print

Broadcasting News Corporation

২৯৮ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৯, ২০২৪ , ৫:৫৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৯, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে নবনির্বাচিত সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশ হয়েছে। মঙ্গলবার (০৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) নির্বাচন কমিশন সচিবালয় এর জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের ফলাফলের গেজেট প্রকাশে অনুমোদন দেয় ইসি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেন, ২৯৮ আসনের ফলাফলের গেজেট পাস হয়েছে। ফলাফল যাচাই করা হয়েছে। সব কিছু ঠিক আছে। এরপরই আমরা গেজেট অনুমোদন করেছি।

Post Views: 583

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত