Print

Broadcasting News Corporation

নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৩, ২০২৪ , ৪:২১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৩, ২০২৪, ৪:২১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। ‘রাজনৈতিক পরিস্থিতিকে আমরা রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চাই। কিন্তু কেউ সন্ত্রাস, সংঘাত, সহিংসতার উপাদন যুক্ত করলে পরিস্থিতি মোকাবিলায় সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে যা যা করতে হবে, সব কিছুই করা হবে।’ শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের কর্মসূচি যথারীতি চলবে। রাজনীতি বন্ধ থাকবে না। কিন্তু সহিংসতা, সংঘাত এলে সেখানে তো রাজনৈতিকভাবে মোকাবিলা করা যাবে না। এ ক্ষেত্রে কিছু পরিস্থিতি প্রশাসনিকভাবে কিছু আমাদের দলীয় কর্মসূচির মাধ্যমে মোকাবিলা করবো’।

Post Views: 493

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত