Print

Broadcasting News Corporation

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল অবদান রাখুন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৪, ২০২৪ , ৬:৪৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৪, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী নসরুল হামিদ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল অবদান রাখুন। বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুতের চ্যালেঞ্জ বাড়বে। দক্ষ হাতে ও আন্তরিকতার সাথে কাজ করলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিনগুলো আরো উন্নত ও ভালো হবে। প্রতিমন্ত্রী রবিবার (১৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, গ্রাহক সন্তুষ্টিই আমাদের মুখ্য উদ্দেশ্য। গ্রাহক সন্তুষ্টির জন্য নিজেদের অবস্থানে থেকে আন্তরিকতার সাথে কাজ করুন। প্রতিমন্ত্রী বলেন, গ্যাস অনুসন্ধান, ভোলার গ্যাস পাইপলাইন, গ্যাসের মাস্টার প্ল্যান ও ডিপ ড্রিলিং-এর কাজ জরুরিভিত্তিতে করা প্রয়োজন। ডাইনামিক প্রাইসিং আসবে। পরিবর্তনের সাথে নিজেদের খাপখাইয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এসময় তিনি উভয় বিভাগকে দ্রুত ১০০ দিনের প্ল্যান তৈরি করার নির্দেশনা দেন। মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, বিইপিআরসি এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোঃ মোকাব্বির হোসেন, স্রেডার চেয়ারম্যান মুনীরা সুলতানা, পিডিবি’র চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, বিআরইবি’র চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্ত্তী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম, বিপিসি’র চেয়ারম্যান এ বি এম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারসহ উভয় বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post Views: 410

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত