Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় ওয়েভ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২৪ , ৫:৫৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৫, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা সোমবার (১৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষের সঞ্চালনায় ও ওয়েভ ফাউন্ডেশন নেটওয়ার্ক কমিটির সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, ওয়েভ ফাউন্ডেশন নেটওয়ার্ক কমিটির সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, আলহাজ্ব মনিবুর রহমান চৌধুরী, কাউন্সিলর ফারজানা, ফারহানা, আদিবাসী নেতা নরেণ পাহান, দলিত-নেতা সুমন রবিদাস, স্বেচ্ছাসেবক কনিকা হাসদা, সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সূধীজন প্রমুখ।

Post Views: 454

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত