Print

Broadcasting News Corporation

১ হাজার শিশুকে শীতবস্ত্র স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী প্রদান

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৬, ২০২৪ , ৩:০৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৬, ২০২৪, ৩:০৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার বোদা উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাদ্রাসা পড়ুয়া ১ হাজার শিশুকে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ভাসাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র যৌথ উদ্যোগে প্রত্যন্ত এলাকার এই শিশুদের হাতে শীতের পোশাক ও স্কুল ব্যাগ সরবরাহ করা হয়। এসময় এক মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় মাঠ। সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে জেলার বিভিন্ন এলাকার ৪ হাজার শিশু শিক্ষার্থীর পাশে দাড়িয়ে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দিয়েছে। অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র পরিচালক অর্জন মল্লিকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র আজহার আলী, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র ডিরেক্টর মোহাম্মদ মনজু মোল্লা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান, সিনেট সদস্য সোহেল পারভেজ, শিশুস্বর্গ ফাউন্ডেশনের পরিচালক কবীর আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Views: 725

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত