Print

Broadcasting News Corporation

টেনিসের প্রতি বর্তমানে অভিভাবক ও বিভিন্ন ক্রীড়া সংস্থা আগ্রহ দেখাচ্ছে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৬, ২০২৪ , ৮:৩২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৬, ২০২৪, ১০:১১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, টেনিস এখনো প্রাইমারি লেভেলে। আগে প্রাইমারি লেভেলে ছাত্ররা (টেনিস খেলোয়াড়রা) ঝরে পরতো; সেকেন্ডারি লেভেলে যেতে পারতো না। এখন প্রাইমারি লেভেলে থাকলেও ঝরে পরছে না- এটা বড় প্রাপ্তি। টেনিসের প্রতি বর্তমানে অভিভাবক ও বিভিন্ন ক্রীড়া সংস্থা আগ্রহ দেখাচ্ছে। আশাব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। টেনিসের প্রতি আগ্রহ-এটা ভালো দিক। টেনিসের একজন প্লেয়ার দরকার। সেখান থেকে ১০০ এবং ১০০০ খেলোয়াড় বের হয়ে আসবে। আমাদের একজন বঙ্গবন্ধু ছিল। সেখান থেকে সাড়ে সাত কোটি বাঙালি উজ্জীবিত। আমরা টেনিসের উন্নয়নে কাজ করছি। জানি না কখন সূর্য উদিত হবে। টেনিস ফেডারেশনের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা রাখছে; সেতুবন্ধন তৈরি হচ্ছে। টেনিস খেলার জনপ্রিয়তা কমেনি। আমাদের টেনিসের সেলিব্রেটি তৈরি করতে হবে। তাহলে তার খেলা দেখার জন্য গ্যালারি ভরে যাবে। প্রতিমন্ত্রী মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকায় টেনিস ফেডারেশনের সম্মেলন কক্ষে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী দ্বিতীয় মেয়াদে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ফুল ও ক্রেস্ট দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সহ-সভাপতি নিয়াজ আহমেদ, মোঃ মোতাহার হোসেন, মোহাম্মদ সেলিম, মোঃ মাসুদ করিম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, অনেক প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজমুল হাসান পাপন সাহেবকে ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। ৪০ বছর পর ক্রীড়াক্ষেত্রে একজন কেবিনেট মন্ত্রী পেলাম। তিনি পারবেন। তিনি ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দিচ্ছেন। ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তিনি অন্যান্য ফেডারেশনের ন্যায় টেনিস নিয়ে ভেবেছেন। টেনিসসহ ক্রীড়াঙ্গনের হারানো গৌরব তাঁর নেতৃত্বে ফিরে আসবে।

Post Views: 399

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত