Print

Broadcasting News Corporation

২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৬, ২০২৪ , ৯:২৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৬, ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে। ২০২৬ সালে গ্যাসের দৈনিক চাহিদা হবে ৬০০০ মিলিয়ন ঘনফুট। আমাদের সেভাবে প্রস্তুতি রয়েছে। সিস্টেমে মোট ২০ শতাংশ গ্যাস আমদানি থেকে যোগান আসছে। আমাদের লক্ষ্য হচ্ছে এই অনুপাত অব্যাহত রাখা। নিজস্ব গ্যাস সম্পদের আহরণ বাড়ানো আমাদের লক্ষ্য। ২০২৫ সালের মধ্যে ৪৬টি কূপ খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ
দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রিসভায় তৃতীয়বারের মতো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পেট্রোবাংলার গ্যাস ম্যানেজমেন্ট পরিকল্পনা প্রণয়নে কাজ করছে। আমরা বিবিয়ানায় সুখবর পেতে যাচ্ছি। ১.৬ টিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা গেছে। এ বছরের শেষের দিকে নিশ্চিত হওয়া যাবে। এসময় তিনি আরও বলেন, বর্তমান গ্যাসের যে সংকট চলছে তা সাময়িক। একটি এফএসআরইউ নিয়মিত সার্ভিসিংয়ে থাকায় এই সংকট, দু একদিনের মধ্যে কেটে যাবে। তবে আরেকটি এফএসআরইউ নিয়মিত সার্ভিসিংয়ে যাবে সেটি মার্চ নাগাদ চালু হবে।

Post Views: 476

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত