Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৪ , ৫:০৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৮, ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন ও দৈনিক নতুন প্রভাতের পত্নীতলা প্রতিনিধি, পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং নজিপুর মহিলা কলেজের প্রভাষক আতাউর রহমান চৌধুরী (দুলাল) এর ১২তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার তাঁর বড় ভাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর নজিপুর নিজ বাসভবনে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল শেষে বিকালে পারিবারিক কবরস্থানে তাঁর রুমের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করা হয়। এসময় উপস্থিত ছিলেন তাঁর বড় ভাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, আলহাজ্ব মাওলানা খয়বর আলী, পত্নীতলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবর্গ, পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যবর্গ সহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী প্রমুখ।

Post Views: 442

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত