Print

Broadcasting News Corporation

হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৯, ২০২৪ , ৭:৫৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৯, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ৫১৩ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ মোরসালিন (৪০)। সে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আঙ্গারিয়াপাড়া (পাইকরতোলা মোড়) এলাকার মোঃ সাজ্জাদ আলীর ছেলে। বুধবার (১৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে গোদাগাড়ী থানা এলাকার মহিষালবাড়ী বাজারের গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৭ জানুয়ারি বিকেলে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকার মহিষালবাড়ী বাজারের গরুর হাট সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে মাদক সরবরাহের সময় মোঃ মোরসালিন কে-৫১৩ গ্রাম হেরোইন, একটি অটোরিকশা এবং একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। র‌্যাব আরও জানায়, আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

Post Views: 381

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত