Print

Broadcasting News Corporation

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কৃষিমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৯, ২০২৪ , ৯:০০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৯, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শীতার্ত ও অসহায় চা-শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করেছেন কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহীদ। গতকাল সন্ধ্যায় শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শীতার্ত ও অসহায় চা-শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন কৃষিমন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের কোনো মানুষের পেটে যাতে ক্ষুধা না থাকে, সেলক্ষ্যে আমি কাজ করে যাবো। ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সবাইকে একত্রে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Post Views: 517

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত