Print

Broadcasting News Corporation

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে স্মার্ট হতে হবে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৯, ২০২৪ , ৯:০৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৯, ২০২৪, ৯:০৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সংগৃহীত চিত্র।

সিলেট, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রতিটি নাগরিককে স্মার্ট ও আত্মনির্ভরশীল হতে হবে। সরকারের সূদরপ্রসারী চিন্তাভাবনা ও সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এ স্মার্ট বাংলাদেশের পথে। মন্ত্রী শুক্রবার (১৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সিলেটে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন আবুল ফাতেহ ফাত্তেহ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি আমাকে মানুষের সেবা করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে দায়িত্ব দিয়েছেন তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালনে সচেষ্ট থাকবো। সিলেট অঞ্চলে পিঠাপুলির ঐতিহ্য রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় পিঠা ঐতিহ্য ফিরিয়ে আনতে এখন বিভিন্ন পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে। এ অঞ্চলের নারীদের স্বাবলম্বী করে তোলা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Post Views: 558

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত