Print

Broadcasting News Corporation

সমাজকল্যাণমন্ত্রীর সাথে চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকারী কমিটির শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৪ , ২:৪১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ২:৪১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

চাঁদপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির সাথে শুক্রবার (১৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকারী কমিটির শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, আত্মনিবেদিত মানুষের সেবায় কাজ করার সুযোগ পেয়েছি এবং প্রান্তিক মানুষকে সেবা করে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার সুযোগও রয়েছে। আপনাদের বোন হিসেবে সবসময় পাশে আছি। বিশেষ করে প্রেসক্লাবের প্রত্যাশাগুলো পূরণ করার চেষ্টা করবো। চাঁদপুরের মানুষের চাওয়াগুলো আমার নিজেরও চাওয়া। কারণ তাদের মূল্যবান ভোটে আমি আজকে নির্বাচিত সংসদ সদস্য। তাই সেই মানুষগুলোর জন্য কিছু করা আমার দায়িত্ব ও কর্তব্য। আর এটিকে আমি আমার ইবাদত বলেই মনে করি। পরে মন্ত্রী মোহাম্মদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের নিকট কম্বল তুলে দেন।

Post Views: 455

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত