Print

Broadcasting News Corporation

অটোরিকশা বিক্রির টাকা ভাগাভাগির দন্ধে অটোরিকশা চালক খুন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২১, ২০২৪ , ৫:২৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২১, ২০২৪, ৫:২৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম আহম্মেদ বলেছেন, অটোরিকশা বিক্রির টাকা ভাগাভাগির দন্ধে অটোরিকশা চালক খুন হয়েছে। হত্যা মামলার তদন্ত শেষে জড়িত এক জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) জেলার পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান মোঃ শামীম আহম্মেদ। তিনি আরও বলেন, জেলার মুক্তাগাছায় পরিকল্পনা করে মালিকের অটোরিকশা চুরি হওয়ার কথা বলে গোপনে বিক্রি করে দিয়ে টাকার ভাগাভাগির দন্ধে অটো-রিকশাচালক মোঃ শামীম হক (২৬)কে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে শনিবার (২০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে নিত অপর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। আর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাঠে নেমে গত ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত অপর অটো-রিকশাচালক মোঃ রাকিবুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, নিহত শামীম হক এবং খুনি রাকিবুল ইসলাম দু’জনেই মুক্তাগাছা উপজেলার তারাটি চরপাড়া গ্রামের বাসিন্দা এবং তারা পেশায় অটো-রিকশাচালক। এর মধ্যে খুনি রাকিবুল ঋণগ্রস্ত হওয়ায় সে কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। অপরদিকে নিহত শামীমও মোবাইল কেনার জন্য টাকার অভাবে ভুগছিলেন। এই অবস্থায় তারা দু’জনেই পরিকল্পনা করে শামীমের ভাড়ায় চালিত অটোরিকশাটি বিক্রি করে টাকা ভাগ করে নেবে এবং মালিককে বলবে অটোরিকশা চুরি হয়ে গেছে।
ওই পরিকল্পনাতেই তারা গত শুক্রবার (১৯ জানুয়ারি) ওই অটোরিকশাটি নিয়ে পার্শ্ববর্তী জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে গিয়ে ১০ হাজার টাকায় বিক্রি করে দেয়। পরে শামীম দুই হাজার টাকা দেয় রাকিবুলকে। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে শামীমকে খুনের পরিকল্পনা করেন। পরে মুক্তাগাছা উপজেলার বিরাশি গ্রামের একটি নির্জন স্থানে গিয়ে তার জ্যাকেটের ফিতা খুলে শামীমের গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায় রাকিবুল। অটোরিকশাটি এখনও উদ্ধার করা যায়নি। তবে বিস্তারিত পরে জানানো হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তাহমিনা আক্তার, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মোঃ ফারুক হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে শনিবার (২০ জানুয়ারি) দুপুরে মুক্তাগাছা উপজেলার বিরাশি গ্রামের একটি ধান ক্ষেত থেকে অটোরিকশা চালক শামীম হকের মরদেহ উদ্ধার করে মুক্তাগাছা থানা পুলিশ। পরে ওইদিনই নিহতের বাবা মোঃ সিরাজ মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে ডিবি পুলিশ।

Post Views: 426

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত