আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ দুঃস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের বালিগ্রামে সমিতি পরিচালিত চক্ষু হাসপাতাল চত্বরে প্রতিষ্ঠানটির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন এর সভাপতিত্বে ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় এই ছানি অপারেশনের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মতিউর রহমান, নির্বাহী সদস্য এম কোরাইশী মিলু, হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান জাভেদ, ডা. রোমানা আফরোজ লেয়া, ডা. তৌহিদুল ইসলাম সুজন, সমিতির আজীবন সদস্য মো. মুষাসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত