Print

Broadcasting News Corporation

অতিরিক্ত দামে চাল বিক্রির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে রাইস মিলকে জরিমানা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২১, ২০২৪ , ৮:৫১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২১, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত মূল্যে চাল বিক্রির অভিযোগে মুনজুর অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও চালের মূল্য কমাতে জেলার মিলগুলোকে সতর্ক করেছে জেলা প্রশাসন। অভিযান শেষে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এই তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জানান, সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় রাইস মিলগুলোতে অভিযান চালানো হয়। এসময় আগের উৎপাদিত চাল অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মুনজুর অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি মিলগুলোতে সতর্ক করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম-বারসহ প্রশাসনের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার (২০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।

Post Views: 362

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত