Print

Broadcasting News Corporation

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২১, ২০২৪ , ৯:১৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২১, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ। আগামীতে দু’দেশের মধ্যকার এই সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে।
রবিবার (২১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রী তাঁর অফিস কক্ষে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলেনের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন। সাক্ষাৎকালে দু’জনে আগামীদিনে দু’দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় ও সুসংহতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া, এ সময় হজের নিবন্ধন পরিস্থিতি, হজযাত্রী পরিবহন, ঢাকায় এরাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনের বিষয়সহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খানকে সৌদি রাষ্ট্রদূত অভিনন্দন জানান। এসময় ধর্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার ও হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম উপস্থিত ছিলেন।

Post Views: 453

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত