Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে ৩ শতাধিক দরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২২, ২০২৪ , ৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২২, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের দারিদ্র ও দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পঞ্চগড়-১৮ ব্যাটালিয়ন। সোমবার (২২ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে ও বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতালের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ জেলার একেবারে কাছে হিমালয় পর্বত হওয়ায় শীতের তীব্রতায় দুর্ভোগে পড়া তীব্র শীতের মাঝে দুর্ভোগে পড়া শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন তারা। প্রতিবছরের ন্যায় এবারো কনকনে শীতের মাঝে প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন তারা। এসময় পঞ্চগড় ১৮ বিজিবির সহকারী পরিচালক (এডি) জামাল উদ্দিনের সঞ্চালনায় পঞ্চগড়ের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১৮ বিজিবির লে. কর্ণেল সিও যুবায়েদ হাসান ও বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতালের সিও রাশেদুল হক দারিদ্র ও দুস্থদের মাঝে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন। পঞ্চগড়-১৮ বিজিবির লে. কর্ণেল (সিও) যুবায়েদ হাসান ও বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতালের লে. কর্ণেল (সিও) রাশেদুল হক জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে বিজিবি। বিজিবি মানুষের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ে যৌথভাবে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে।

Post Views: 368

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত