Print

Broadcasting News Corporation

সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২২, ২০২৪ , ৬:৩৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২২, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এর আমন্ত্রণে সোমবার (২২ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সংযুক্ত আরব আমিরাত গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামী ২৩-২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘UMEX 2024 (Unmanned Systems 2024) and SIMTEX 2024 (Simulation and Training Systems 2024) Exhibitions’ এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ হতে আগত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।

Post Views: 361

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত