Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে প্রাথমিকে ২ দিন ও মাধ্যমিকে ৩ দিন পাঠদান বন্ধ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৪ , ৫:০২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৩, ২০২৪, ৫:০২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: টানা অব্যাহত শীতে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে নেমে আসায় পঞ্চগড়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তীব্র শীতের মাঝে বিদ্যালয়মুখী বিদ্যালয়-মুখী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় পঞ্চগড়ে সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুর ১২ টার সময় পঞ্চগড় জেলা প্রাথমিকের সহকারী শিক্ষা অফিসার সাইফুজ জামান ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল মালেক বিষয়টি নিশ্চিত করেন। সূত্রে জানা গেছে, মৃদু শৈত্যপ্রবাহের মাঝে মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস এই সিদ্ধান্ত গ্রহণ করে। এর মাঝে প্রাথমিকে আগামী বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এবং সরকারি ছুটির কারণে মাধ্যমিকে রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে পুনরায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হবে। তবে এর মাঝে স্বাভাবিক রয়েছে বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম। এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামবে সেসব এলাকায় বিদ্যালয় বন্ধ রাখা যাবে।

Post Views: 449

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত