Print

Broadcasting News Corporation

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সুবিধার্থে ১১ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৪ , ৫:৪২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৩, ২০২৪, ৫:৪২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে স্পেশাল ট্রেন সর্ভিস চালু করবে। মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে ১১ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর রেল ভবনে বিশ্ব ইজতেমা -২০২৪ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে জুম্মা স্পেশাল -২ নামে এক জোড়া ট্রেন চলাচল করবে। ৩ ও ১০ ফেব্রুয়ারি জামালপুর-টঙ্গী রুটে স্পেশাল-১ জোড়া ট্রেন চলাচল করবে। ৪ ও ১৯ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চলাচল করবে। ঢাকা-টঙ্গী-ঢাকা রুটে ৫ জোড়া স্পেশাল, টঙ্গী-ময়মনসিংহ-টঙ্গী রুটে ১ জোড়া ও টঙ্গী-টাঙ্গাইল-টঙ্গী রুটে ১টি স্পেশাল ট্রেন চলবে। এছাড়া ঈশ্বরদী-টঙ্গী-ঈশ্বরদী রুটে ২ট জোড়া স্পেশাল ট্রেন চলবে। মন্ত্রী আরো বলেন, ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি এবং ৮ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি ঢাকা অভিমুখী সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে থামবে। আগামী ৪ ও ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ব্যতিত সকল আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনসমূহ যাওয়া আসার সময় টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে যাত্রা বিরতি করবে। উল্লেখ্য, সকল আন্তঃনগর মেইল/এক্সপ্রেস ও লোকাল ট্রেনে কোচের প্রাপ্যতা এবং যাত্রী চাহিদা অনুযায়ী যথাসম্ভব অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

Post Views: 355

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত