Print

Broadcasting News Corporation

মধ্য স্বত্বভোগীর হস্তক্ষেপের কারণেই অভিবাসন ব্যয় অধিক হারে বেড়ে যায়

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৪ , ৮:০৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৩, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, অভিবাসন ব্যয় কমাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মাঝে যেন মধ্য-স্বত্বভোগীরা অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারে নজরদারি বাড়ানো হবে। তিনি আরো বলেন, দুই-তিন স্তরের মধ্য-স্বত্বভোগীর হস্তক্ষেপের কারণেই অভিবাসন ব্যয় অধিক হারে বেড়ে যায়। এছাড়াও তিনি সবাইকে নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে আহ্বান জানান। মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অভ্ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-এর প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন। মতবিনিময় সভায় সচিব মোঃ রুহুল আমিন বলেন, আমাদের লক্ষ্য নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন। এক্ষেত্রে সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, প্রবাসী কর্মীদের সামগ্রিক সুরক্ষায় সকল অংশীজনের দায়িত্বশীল ভূমিকা খুবই জরুরি। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, বায়রা’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ।

Post Views: 395

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত