Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৪, ২০২৪ , ৫:১৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার এর সভাপতিত্বে মেলার সমাপ্তি ঘোষণা শেষে মেলায় অংশগ্রহণকারী স্টল গুলোর মধ্যে তিন ক্যাটাগরিতে সেরা তিনটি স্টলকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মুনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুণ্ডু, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমন্ডলী, সূধীজন, শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। উক্ত মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৬টি স্টলের মাধ্যমে তাদের নতুন নতুন উদ্ভাবনী প্রদর্শন করেন। সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির জগতে পরিবর্তন আনবে এই মেলা। বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করার অপূর্ব সুযোগ এই মেলা। তরুণ সমাজকে অশ্লীলতা, মাদকাসক্তি, মোবাইল আসক্তিসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে বিজ্ঞান চর্চায় মগ্ন রাখলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং তাদের উদ্ভাবনে পাল্টে যাবে দেশ। এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) অতিথিবৃন্দ ফিতা কেটে উক্ত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Post Views: 505

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত