Print

Broadcasting News Corporation

শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হতে হবে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৫, ২০২৪ , ৮:৫৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

শ্রীপুর, গাজীপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির নব নব আবিষ্কারে আজকের পৃথিবী যখন বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে, সমাজ, সভ্যতা আর পৃথিবী যখন প্রতিনিয়ত আমূল বদলে যাচ্ছে তখন পরিবর্তিত পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হতে হবে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ এর সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতের মুঠোয় পৌঁছে গেছে। এর ফলে সময় ও অর্থের সাশ্রয় হয়েছে, দুর্নীতি দূর হয়েছে, হয়রানির অবসান হয়েছে। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের দেশের সঠিক ইতিহাস জানতে ও জানাতে বই পড়ায় আগ্রহী হওয়ার আহ্বান জানান।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন প্রমুখ।

Post Views: 429

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত