Print

Broadcasting News Corporation

সকল মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৬, ২০২৪ , ৮:০৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ বলেছেন, সকল মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দেশের সকল মানুষের খোঁজখবর রাখেন। চা শ্রমিকদের প্রধানমন্ত্রী খুবই ভালোবাসেন এবং সম্প্রতি তিনি চা শ্রমিকের মজুরি বৃদ্ধি করেছেন। শুক্রবার (২৬ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানে অসহায় ও শীতার্ত চা-শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। চা-শ্রমিকের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা ভোট দিয়ে সাত বার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। কয়েকদিন আগের নির্বাচনে ভোট দিয়ে আবারও আমাকে এমপি বানিয়েছেন আর প্রধানমন্ত্রী আমাকে কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন। আপনাদের জীবনমানের আরো উন্নয়ন না করতে পারলে, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন না করতে পারলে মন্ত্রী হিসাবে আমার কোনো মূল্য নেই। মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, কৃষকের সেবক। কৃষি বিভাগের কর্মকর্তাদের ইতিমধ্যে আমি নির্দেশনা দিয়েছি, কোনো কৃষক যাতে কষ্ট না পায়, সরকারি সেবা থেকে বঞ্চিত না হয়। মন্ত্রী বলেন, কৃষিমন্ত্রী হিসাবে আমি সবসময় কৃষকের সাথে থাকব। লক্ষ্য একটাই-কোনো জমি খালি রাখা যাবে না। জমি খালি রাখলে, ফসল না ফলালে মানুষের ক্ষুধা নিবারণ করা যাবে না। চা-শ্রমিক ও কৃষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাড়ির আঙিনা খালি রাখবেন না। অন্তত কিছু শিম গাছ, লাউ গাছ, করল্লা গাছ, কয়েকটি বেগুন গাছ, কিছু শাকসবজি লাগান; এতে নিজের খাবারের প্রয়োজন মিটবে, বাজার থেকে কিনে খেতে হবে না। পরে কৃষিমন্ত্রী কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগান, পাত্রখোলা চা বাগান এবং শ্রীমঙ্গল উপজেলা রানার উচ্চ বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানে অসহায় ও শীতার্ত চা-শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করেন।

 

Post Views: 390

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত