Print

Broadcasting News Corporation

একজনের কিডনিতে বাচঁলো ২জনের প্রাণ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৭, ২০২৪ , ৭:২১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
প্রতিকি চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার কামরাঙ্গীচরের বাসিন্দা ৩৮ বছর বয়সী মোঃ মাসুম আলম বিএসএমএমইউর আইসিউতে ব্রেন ডেথ হন। তার অভিভাবকরা তাকে ক্যাডাভার হিসেবে অঙ্গদানের সম্মতি প্রদান করেন। মোঃ মাসুমের একটি কিডনি গ্রহণ করেন ঢাকার ৪৯ বছরের মহাখালীর মোসাম্মৎ তাহমিনা ইয়াসীন। তার অপর কিডনি ভোলার জাকির নামের এক রোগীর দেহে প্রতিস্থাপন করা হয়। এই ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের প্রধান সার্জন অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের অপারেশনে ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসতিয়াক আহমেদ শামীম, অধ্যাপক ডা. মোঃ সাইফুল ইসলাম দীপু, সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, নেফ্রোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, এ্যাসেথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বণিক, সহযোাগী অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক সহকারী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান সজীব বিশেষজ্ঞ চিকিৎসক দল অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত বছরের ১৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একজন মৃত মানুষের শরীর থেকে কিডনি নিয়ে তা অন্য দুজনের শরীরে প্রতিস্থাপন করা হয়।

Post Views: 619

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত