Print

Broadcasting News Corporation

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের মরক্কো গমন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৭, ২০২৪ , ৮:৫২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ রয়্যাল মরক্কো বিমান বাহিনীর ইন্সপেক্টর মেজর জেনারেল মুহাম্মদ গাদিহ্ এর আমন্ত্রণে সরকারি সফরে শনিবার (২৭ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ঢাকা ত্যাগ করেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল মরক্কো বিমান বাহিনীর ইন্সপেক্টর জেনারেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল এয়ার স্কুল সহ বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও রয়্যাল মরক্কো বিমান বাহিনী এর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়। বিমান বাহিনী প্রধান সরকারি সফর শেষে ০২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।

Post Views: 468

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত