Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা : রেকর্ড তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২৪ , ৩:৩৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চলমান শীত মৌসুমে তাপমাত্রা উঠানামা করায় পঞ্চগড়ে কয়েকগুণ হাড়ে বেড়েছে শীতের তীব্রতা। এতে করে মাঘের শীতে জনজীবনে নেমে এসেছে জন দুর্ভোগ। বিপাকে পড়েছে জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষেরা। এ জেলায় তীব্র শৈত্যপ্রবাহ থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আবারো পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। রবিবার (২৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ৯টায় দেশের মধ্যে ও চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে একই দিন সকাল ৬টায় পঞ্চগড় ও দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড হয় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড হলেও দেখা মিলেছে সূর্যের। তবে অব্যাহত রয়েছে পাহাড়ি হিম বাতাস। আবহাওয়া অফিস বলছে, ২০১৯ সালের পর ৫ ডিগ্রির ঘরে নেমে এসেছে তাপমাত্রা। এর আগে গত ২০১৯ সালের ২৯ ডিসেম্বর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ২০১৮ সালের ৮ জানুয়ারি দেশের ইতিহাসে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজ রোববার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও তা বিগত ৪ বছর পর ৫ ডিগ্রির ঘরে নেমে এসেছে।

Post Views: 425

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত