রেল ভবন, ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, সাবেক রেলপথ মন্ত্রীর সাথে অভিজ্ঞতা শেয়ার করে রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে। সাবেক মন্ত্রীকে পরামর্শ দিয়ে রেলপথ রেলকে এগিয়ে নেওয়ার সহযোগিতা কামনা করেন মন্ত্রী। রবিবার (২৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর রেল ভবনের সভাকক্ষে সাবেক রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সম্বর্ধনা জানানো হয়। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী। মন্ত্রী বলেন, পিছিয়ে পড়া রেলকে উপরে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর ভিশন প্রত্যেকটি জেলাকে রেল যোগাযোগ ব্যবস্থা সংযুক্ত করা। রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবেসে রেলের উন্নয়নের জন্য কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। মন্ত্রী বলেন সাবেক মন্ত্রীকে আমরা বিদায় দিচ্ছি না আশা করি উনি আমাদের সাথে থাকবেন বিভিন্ন কাজে আমাদেরকে পরামর্শ দিবেন এবং রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য নিজেকে সম্পৃক্ত করবেন এটা-হলে আমাদের কাজ অনেক সহজ হবে। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর । বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসানসহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত