Print

Broadcasting News Corporation

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর পক্ষে বিরামপুরে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২৪ , ৯:১৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুরে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর পক্ষ থেকে কম্বল বিতরণ করেছে বিরামপুর থানা পুলিশ। রবিবার (২৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে বিরামপুর রেল স্টেশনে সংগঠনটির পক্ষে দিনাজপুরের এসপি শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম এর নির্দেশনায় বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার দুই শতাধিক কম্বল বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মমিনুর ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই এরশাদ মিয়া, থানা পুলিশের অফিসার ও ফোর্স, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক রিপন মানিক চৌধুরী, আকরাম হোসেন, মাসুদ রানা, রেলস্টেশন প্রতিনিধি ও সুধীবৃন্দ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষে দিনাজপুরের এসপি শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম এর নির্দেশনায় জেলা-ব্যাপী একযোগে বিরামপুরেও দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হল।

Post Views: 530

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত