Print

Broadcasting News Corporation

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৯, ২০২৪ , ৮:২০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৯, ২০২৪, ৮:২০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঢাকা সেনানিবাসস্থ নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির সহধর্মিনী সারাহনাজ কমলিকা জামান। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ঘুরে আসি বাংলাদেশ’ শীর্ষক একটি নান্দনিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উক্ত ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধি, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ জ্ঞান সম্পন্ন আধুনিক বিশে¡র চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমন্ডলী, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।

Post Views: 419

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত