Print

Broadcasting News Corporation

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খানের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৪ , ৪:১৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪, ৪:১৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
মন্ত্রী বুধবার (৩১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় মোঃ তাজুল ইসলাম বলেন, আবুল হাশেম খানের মৃত্যুতে জাতি একজন দক্ষ রাজনীতিবিদ এবং কুমিল্লা জেলা বঙ্গবন্ধুর একজন একনিষ্ঠ সৈনিককে হারালো। উল্লেখ্য, আবুল হাশেম খান (৬৮) বুধবার (৩১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Post Views: 547

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত