Print

Broadcasting News Corporation

রেলের টিকেট কালোবাজারি রোধে র‍্যাবের ভূমিকা প্রশংসনীয়

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৪ , ৭:০২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪, ৭:০২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

রেল ভবন, ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলের টিকেট কালোবাজারি রোধে র‍্যাবের ভূমিকা প্রশংসনীয় । তিনি টিকিট কালোবাজারি চক্রের সদস্যদের গ্রেফতার ও গৃহীত অন্যান্য পদক্ষেপের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। বুধবার (৩১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রেল ভবনের সভাকক্ষে রেলওয়ে টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করনীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এক সভায় বক্তব্য-কালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী। মন্ত্রী বলেন, সম্প্রতি রেলের অনেক ঘটনা ঘটেছে, টিকিট কালোবাজারি, রেলের ডিপু থেকে যন্ত্রাংশ চুরি এবং সন্ত্রাসী কর্তৃক অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটছে। এসব ঘটনা আর যাতে না ঘটে এজন্য সকলকে সজাগ থাকার অনুরোধ করেন মন্ত্রী। তিনি বলেন, একটি চক্র টিকেট কালোবাজারি সাথে জড়িত, তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিচারের সম্মুখীন করতে হবে । সবাইকে সজাগ থাকতে হবে সকলে মিলে সহযোগিতা করলে টিকেটের কালোবাজারি বন্ধ হবে। এখন কক্সবাজারেও টিকেট কালোবাজারি চক্রে সক্রিয়, আমাদের কাছে তথ্য রয়েছে একটি চক্র রেলের টিকেট জাল করতেছে, তাদেরকে ধরতে হবে এবং এগুলি বন্ধ করতে হবে। সহজ ডট কম এর কর্মকর্তা, রেলের কর্মকর্তা কর্মচারী, নিরাপত্তা কর্মীসহ যারা টিকিটের সাথে সম্পৃক্ত সকলকে সতর্ক হওয়ার নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রী বলেন, রেলের ডিপু সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে কোরিয়া থেকে আমদানি করা মালামাল বিভিন্ন সময়ে চুরি হচ্ছে, এই চুরির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের এখান থেকে সতর্ক হওয়ার নির্দেশ দেন, তা না হলে তাদের প্রতিহত করার সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। জিল্লুল হাকিম বলেন, ট্রেনে সন্ত্রাসী কর্তৃক আগুনের লাগানোর বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর বেশি গুরুত্ব দিয়েছেন। যারা একের পর এক ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষ পুড়িয়ে মারছেন তাদেরকে প্রতিরোধ করব। তাদের প্রতিরোধ করতে না পারলে, রেলের উপর থেকে মানুষের আস্থা হারাবে মানুষের আস্থা থাকবে না। মন্ত্রী টিকেট কালোবাজারি এবং রেলের সার্বিক নিরাপত্তা ও চুরি বন্ধে আরএনবি, পুলিশ, আনসার, ডিজিএফআই, এনএসআই এবং সকল সংস্থাকে সজাগ থাকার নির্দেশ দেন ।

Post Views: 1,827

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত