সিলেট, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, খেলাধুলা পড়াশোনার বিরোধী নয়, এটাকে বিপরীত কিছু ভাবার কারণ নেই। বাবা-মাকে মনে রাখতে হবে খেলাধুলা লেখাপড়ারই একটা অংশ।
‘খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যে বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সিলেটে অনুষ্ঠিত আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা- ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মো. আল-জুনায়েদ প্রমুখ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার জন্য শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, সারাক্ষণ শুধু পড়ালেখার মধ্যে থাকলে ছাত্র-ছাত্রীরা কেন, কারোই ভালো লাগবে না। খেলাধুলার মধ্য দিয়ে তাদের পড়ালেখা শেখাতে হবে, তবেই সেটা ফলপ্রসূ হবে। এতে শিক্ষার্থীদের জন্য ইভেন্ট ছিল ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন, হকি, বাস্কেটবল ও টেবিল টেনিস এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতা।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত