ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে তীব্র শীতে গরীব অসহায় ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শীত বস্ত্রের অভাবে কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী প্রেসক্লাব। প্রেসক্লাবের উদ্যোগে দুই শতাধিক অসহায় নারী, পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (০২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু ম্যূরালের সামনে নোয়াখালী প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ এসব কম্বল তুলে দেন। এ সময় নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এই শীতে গরম কাপড়ের অভাবে অনেক মানুষ কষ্টে আছে। নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে এ পর্যন্ত তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তবানরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে অসহায় মানুষগুলোর দুর্ভোগ অনেকটা কমবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত