Print

Broadcasting News Corporation

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আগ্রহী

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২৪ , ৫:০৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ৫:০৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রাসেলস, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগামী দিনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের ব্রাসেলসে তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে শুক্রবার (০২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ইন্টারন্যাশনাল পার্টনারশিপস’র ইউরোপিয়ান কমিশনার Jutta Urpilainen এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট’র ইউরোপিয়ান কমিশনার Janez Lenarčič সাথে পৃথক বৈঠকে এ আগ্রহের কথা প্রকাশ করেন। এছাড়া, ইউরোপীয় কমিশনারদ্বয় বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে ইইউয়ের সহযোগিতা বৃদ্ধি ও জোরদার অংশীদারিত্বের মাধ্যমে একত্রে কাজের আগ্রহের কথাও জানান। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ Josep Borrell Fontelles সাথেও ফলপ্রসূ মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান।

নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, হাঙ্গেরি, পর্তুগাল, লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এদিন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী Hanke Bruins Slot, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী Alexander Schallenberg, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী Péter Szijjártó, পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী Dr. João Gomes Cravinho এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী Gabrielius Landsbergis দ্বিপাক্ষিক বৈঠক করেন।
দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির অনুরোধ জানান।
পাশাপাশি লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী Xavier Bettel এবং স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী Tanja Fajon সাথেও ফলপ্রসূ মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান।

Post Views: 434

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত