Print

Broadcasting News Corporation

প্রাথমিক শিক্ষায় সহযোগিতার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৪ , ৮:৩৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঢাকায় নিযুক্ত ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রবিবার (০৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী-এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশে মানসম্মত শিক্ষা, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় গবেষণা এবং সংস্কৃতির লালন ও ধারণে ইউনেস্কোর বিভিন্ন কার্যক্রম তিনি তুলে ধরেন। প্রতিমন্ত্রী ইউনেস্কো দলকে ধন্যবাদ জানিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সহযোগিতা কামনা করেন এবং গবেষণা কার্যক্রমে সরকারের সাথে কাজ করার আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জোবাইদা মান্নান, সিনিয়র প্রোগ্রাম অফিসার তাজ উদ্দিন, ইউনেস্কোর শিক্ষা বিভাগের প্রধান ড. হুহুয়া ফান এ সময় উপস্থিত ছিলেন।

Post Views: 436

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত