Print

Broadcasting News Corporation

অনিয়ম করলে বিশেষ ক্ষমতা আইনে মামলা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৪ , ১১:৪৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ১১:৪৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বগুড়া, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভরা মৌসুমে চালের মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। ধান-চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার ব্যবসায়ীদের হয়রানি করবে না। তবে কেউ কোনো অনিয়ম করলে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। এসময় গুজব ছড়িয়ে মূল্য বৃদ্ধির প্রবণতা পরিহার করার আহ্বান জানান তিনি। মন্ত্রী রবিবার (০৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, নির্বাচনের আগে ও পরে অনেক ব্যবসায়ী লোভ সামলাতে না পেরে চালের মূল্য বাড়িয়ে বাজার অস্থিতিশীল করেছিলেন। এখন সেই সুযোগ বন্ধ করতে নতুন আইন তৈরি করা হয়েছে। চালের বস্তার গায়ে উৎপাদন তারিখ, মূল্য ও কোন জাতের চাল তা উল্লেখ করতে হবে। তিনি বলেন, সকলে দেশকে ভালোবাসলেই দেশ থেকে ক্ষুধা নিরুদ্দেশ হবে এবং আমাদের স্বাধীনতা সার্থক হবে। বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ বগুড়ার বিভিন্ন চালকল মালিক, চালের পাইকারি ও খুচরা ব্যবসায়ীবৃন্দ।

Post Views: 454

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত