Print

Broadcasting News Corporation

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২৪ , ৬:৪১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ৬:৪১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঢাকা সেনানিবাসস্থ আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী-২০২৪ সোমবার (০৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ফারহানা সরওয়ার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, বিএসপি, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, অধ্যক্ষ লে. কর্নেল মো: মহিবুল আকবার মজুমদার, পিএসসি, এইসি, সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমন্ডলী, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।

Post Views: 700

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত