Print

Broadcasting News Corporation

শেখ হাসিনার মতো খেলাপ্রেমী প্রধানমন্ত্রী পৃথিবীতে বিরল

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২৪ , ১০:৫৭ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১০:৫৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলাকে এতো ভালোবাসেন যে পৃথিবীতে তাঁর মতো খেলাপ্রেমী প্রধানমন্ত্রী আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।
সোমবার (০৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের প্রথম ব্যাট (ক্রিকেট) প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আমাদের জাতির পিতা নিজেও একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। তার বাবাও স্বনামধন্য ফুটবলার ছিলেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহিদ শেখ কামাল বাংলাদেশে আধুনিক ফুটবলের জনক। শুধু ফুটবল নয়, তিনি ক্রিকেট ও বাস্কেটবলও ভালো খেলতেন। সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। শহীদ শেখ জামালও কৃতি খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধুর পুরো পরিবারই প্রত্যক্ষভাবে ক্রীড়াঙ্গনের সাথে জড়িত। পাপন উল্লেখ করেন, এমকে স্পোর্টসকে আইসিসি ইতোমধ্যে ক্রিকেট ব্যাট তৈরির অনুমোদন দিয়েছে। বাংলাদেশেই এখন থেকে আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট তৈরি হবে। ফলে এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। স্বল্প মূল্যে আমাদের খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের ক্রিকেট-সামগ্রী পাবে। দেশের সীমানা ছাড়িয়ে এমকেএস স্পোর্টস আন্তর্জাতিক মানের একটি ব্রান্ডে পরিগণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন । তিনি বলেন, বাংলাদেশে তৈরি স্পোর্টস ইকুইপমেন্ট বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। যা দেশের অর্থনীতিতে অবদান রাখবে। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড়সহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 436

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত