Print

Broadcasting News Corporation

শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ ক্লাব গঠনের আহ্বান

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ৩:৪৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিবেশ ক্লাব গঠনের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ‍তিনি বলেন, বায়ুদূষণ, শব্দ-দূষণ, প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টিতে আর্থ ক্লাব বা পরিবেশ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মন্ত্রী মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাবের হোসেন চৌধুরী বলেন, একটি কল্যাণময়, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে হবে। মন্ত্রী ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে সোলার প্যানেল স্থাপনের ঘোষণা দেন এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য ব্যবহার না করার অঙ্গীকার করে।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী, গভর্নিং বডির সদস্য আনোয়ার কবির ভূইয়া, শিক্ষক প্রতিনিধি চাঁদ সূলতানা ও শিক্ষক প্রতিনিধি ডক্টর ফারহানা খান প্রমুখ বক্তব্য রাখেন।

Post Views: 508

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত