Print

Broadcasting News Corporation

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ৭:৫২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সরকার সুষ্ঠু শ্রম অভিবাসন নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর যোগান দিতে আন্তর্জাতিক মানের বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রসহ আরো ১০৪ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রতিমন্ত্রী বুধবার (০৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান (Essa Yousef Essa Alduhailan)-এর সাথে বৈঠকে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের স্বল্পতম সময়ে ও ন্যূনতম অভিবাসন ব্যয়ে কর্মসংস্থান এবং দালালের দৌরাত্ম প্রতিরোধ বিষয়ে একটি ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সৌদি আরবের শ্রমবাজারে আরো বেশি সংখ্যক দক্ষ কর্মী প্রেরণ এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ, সামগ্রিক সুরক্ষাসহ বিভিন্ন সমস্যার সমাধান ও করণীয় বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম প্রধান দেশ। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন। কর্মীরা যেন ঝামেলাবিহীনভাবে সৌদি আরবে যেতে পারে এবং তাদের প্রাপ্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পায় এ ব্যাপারে তিনি সহযোগিতার আশ্বাস দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আলম, যুগ্মসচিব সাজ্জাদ হোসেন ভুঞা, মোঃ আবু রায়হান মিঞা ও উপসচিব মোঃ ইমরান আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

Post Views: 431

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত