Print

Broadcasting News Corporation

নতুন প্রজন্মকে বেশি বেশি বই পাঠের আহ্বান যুব ও ক্রীড়া মন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ১১:৩৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ১১:৩৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান বলেছেন, অমর একুশে বইমেলা বাঙালি প্রাণের স্পন্দন। ফেব্রুয়ারি এলে প্রতিটি বাঙালির নিঃশ্বাসে নিঃশ্বাসে ধ্বনিত হয় এই বইমেলা। ১৯৭৪ সালে বাংলা একাডেমির উদ্যোগে একটি বিশাল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মেলার উদ্বোধন করেছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছরই একুশে বইমেলার উদ্বোধন করে থাকেন। বস্তুত, বাংলা একাডেমির একুশে বইমেলা বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে ধারাবাহিকভাবে সমৃদ্ধ করে চলেছে। মন্ত্রী বুধবার (০৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলা একাডেমির ডক্টর শহিদুল্লাহ ভবনের সাহিত্য বিশারদ আব্দুল করিম মিলনায়তনে লেখক গাজী সাইফ জামান রচিত ‘এক পাতা গল্প’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এটা দুঃখজনক, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আগের মতো বই পাঠ করে না। ছাপানো বইয়ের প্রতি কেন জানি তাদের এক প্রকার অনীহা তৈরি হয়েছে। এটি মোটেও কাম্য নয়। তারা সবকিছু এখন ডিজিটাল মাধ্যমে করতে চায়। কিন্তু নতুন বইয়ের পাতায় যে সুঘ্রাণ, নতুন বই পাঠের আনন্দ তা থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমি তরুণ প্রজন্মকে বেশি বেশি বই পাঠের উদাত্ত আহ্বান জানাই। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ও লেখক গাজী সাইফ জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ।

Post Views: 549

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত