Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ৮:২৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার পত্নীতলায় ধর্ষণের চেষ্টাকালে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। আটক ব্যক্তির নাম আনারুল ইসলাম (৪৫)। সে উপজেলার নির্মইল ইউপির
শ্যামপুর গ্রামের মৃত আমেজ উদ্দিনের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (০৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাতে নির্মইল ইউপির গোবিন্দবাটি গবরাকুড়ি গ্রামে বাড়ির লোকজনের অবর্তমানে এক তালাক প্রাপ্ত মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হয়ে আনারুল ইসলামকে আটক করে। পরে খবর পেয়ে আনারুল ইসলামকে ছাড়াতে তার লোকজন এলে স্থানীয়দের সাথে তাদের বাকবিতণ্ডা ও কথাকাটি হয়। এসময় পত্নীতলা থানা পুলিশকে জানালে, তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আনারুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করেছে।

Post Views: 466

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত