Print

Broadcasting News Corporation

ময়মনসিংহে হাত পা বাধা অবস্থায় অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২৪ , ৪:৩২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ৪:৩২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলা সদরের জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে হাসেম মিয়া (২৮)নামে এক ব্যাটারিচালিত অটো রিকশা চালকের হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসেম মিয়া সদর উপজেলার দাপুনিয়া কলাপাড়া এলাকার মৃত জহুর উদ্দিনের ছেলে। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পার্কে হাঁটতে যাওয়া লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, হাসেম মিয়া গত রাতে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। রাত ১২টার দিকে শেষবার তার পরিবারের সঙ্গে কথা হয়েছিল। এরপর আর বাসায় ফেরেনি তিনি। আজ সকাল ৭টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতে তার হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যার পর মরদেহ ব্রহ্মপুত্রের পাড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। হত্যাকারীদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।

Post Views: 571

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত